নিজস্ব প্রতিনিধি: স্যার রাসবিহারী ঘোষ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হল নবীন বরণ উৎসব ২০২৫ ।খন্ডঘোষ বিধানসভার একমাত্র কলেজ স্যার রাসবিহারী ঘোষ মহাবিদ্যালয় যা উখরিদ কলেজ নামে পরিচিত।
প্রতি বছর নবাগত ছাত্র – ছাত্রীদের বরণ করা হয়, কলেজ কর্তৃপক্ষের তরফে। নতুন বর্ষে ভর্তি ছাত্র ছাত্রী দের শুভেচ্ছা জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠান পালিত হয়। তবে এই বছর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে দেরি হওয়ায়। এই অনুষ্ঠান কয়েক মাস দেরিতে হয়। এদিন ছাত্র ছাত্রীদের উপস্থিতি চোখে পরার মতো। পূর্ব বর্ধমান জেলা জনস্বাস্থ্য কর্মধাক্ষ বিশ্বনাথ রায়কে ছাত্র ছাত্রীদের উৎসাহিত করতে দেখা যায়।
উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ মহ: অপার্থিব ইসলাম, জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, স্যার রাসবিহারী ঘোষ মহাবিদ্যালয় এর অধ্যক্ষ অধ্যাপক (ড.) দেবব্রত ঘোষ এছাড়াও তৃণমূল ছাত্র ইউনিটের ছাত্র ছাত্রীরা।
