Wednesday, April 1, 2026
HomeDistrictবেলকাশ অঞ্চলে পাড়ায় সমাধান ও দুয়ারে সরকার অনুষ্টিত হল।

বেলকাশ অঞ্চলে পাড়ায় সমাধান ও দুয়ারে সরকার অনুষ্টিত হল।

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ৩৪ বছর পালাবদলের পর ২০১১ সালে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। মূখ্যমন্ত্রী রাইটার্স থেকে নবান্ন স্থানান্তরিত হন । মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ নিয়েই বাংলার বিভিন্ন প্রান্তের মানুষের সমস্যা সমাধান ও পরিষেবা প্রদানের জন্য একগুচ্ছ প্রকল্প নেন।  তারই একটি অনুষ্ঠান আমাদের পাড়া, আমাদের সমাধান।

আজ বর্ধমান ১ নম্বর ব্লকের বেলকাস অঞ্চলের ৫২ ও ৫৩ নম্বর বুথ নিয়ে কৃষ্ণপুর হাই স্কুলে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া, আমাদের সমাধান প্রকল্প। সেই নির্দিষ্ট দুটি বুথের সমস্ত মানুষ জনদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত প্রত্যেকের মতামত ব্লক প্রশাসন, পঞ্চায়েত ও অন্যান্য বিশিষ্ট জনপ্রতিনিধিদের উপস্থিতিতে লিপিবদ্ধ হয়। এবং আগামী তিন মাসের মধ্যে সেই সমস্যাগুলির সমাধানের চেষ্টা করা হবে। এই সভায় রাস্তা সংস্কার, ড্রেন সংস্কার, লাইট, সৌন্দর্যয়ান ও টোটো এম্বুলেন্স র দাবি উঠে। সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মানষ ভট্টাচার্য, মানব রায়, রানা ভট্টাচার্য রেনু দে ও দিলীপ চক্রবর্তী ছাড়াও স্থানীয় পঞ্চায়েত প্রধান।

বিগত দিনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নবান্ন ছাড়িয়ে বিভিন্ন জেলায় গিয়ে প্রশাসনিক সভা করেন। সেই জেলার সমস্যার সমাধানের জন্য, সেই সভায় উপস্থিত থাকেন জেলার মুখ্য সচিব থেকে  রাজ্য ও জেলার সমস্ত স্তরের গুরুত্বপূর্ণ প্রতিনিধি গন। প্রশাসনিক সভা করে অভাব অভিযোগ শুনে সমস্যা সমাধানের চেষ্টা করেছেন। তারপর দুয়ারে সরকার নামক প্রকল্পের মাধ্যমে ব্লক স্তর থেকে পঞ্চায়েত স্তরের সমস্যার সমাধান করা হয়। পঞ্চায়েতের মাধ্যমে দুয়ারে সরকারের আবেদনকারী কে বিভিন্ন রকম জন পরিসেবা প্রদান করা হয়। বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন আমাদের পাড়া আমাদের সমাধান। এর জন্য প্রত্যেক বুথ পিছু ১০ লক্ষ করে অর্থ প্রদান করা হবে। এই অর্থ সেই নির্দিষ্ট বুথের উন্নয়নের খাতে বরাদ্দ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments