নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে পিস্তলসহ ধরা পড়ল এক যুবক। বাড়ির সামনেই পিস্তলসহ নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ে ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বৃহঃস্পতিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক ব্যক্তির নাম দেবাঞ্জন চট্টোপাধ্যায় (৫১)। তিনি সল্টলেকের বাসিন্দা, বর্তমানে কলকাতার একটি স্কুলে শিক্ষকতা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মুখ্যমন্ত্রীর বাসভবনে। আরও জানা গেছে, ঘটনার সময় মুখ্যমন্ত্রী বাড়িতে ছিলেন না।
ওই যুবককে গ্রেফতার করে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর ফের একবার মুখ্যমন্ত্রীর বাসভবনে কড়া নিরাপত্তার মধ্যে কীভাবে একজন অস্ত্রসহ এত কাছে পৌঁছে গেলেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
