গতকাল ছিল ভারত ‘A’ বনাম বাংলাদেশ ‘A’ ক্রিকেট টিমের প্রথম সেমিফাইনাল ম্যাচ। বাংলাদেশ ছয় উইকেট বিনিময়ে ১৯৪ রান করে। জবাবে ভারত ব্যাট করতে নেমে ১৯৪ রানের লক্ষ্যমাত্রা পৌঁছালে ম্যাচটি ড্র ঘোষণা হয় এবং সুপার ওভারে যায়। সুপার ওভারে ভারত ব্যাট করতে নেমে প্রথম দুটি বলে দুটি উইকেট হারালে ০ রানেই ভারতের স্কোর বোর্ড সমাপ্তি হয়। বাংলাদেশের পক্ষে এই দুটি উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিপন মন্ডল। সুপার ওভারে বাংলাদেশের প্রয়োজন ১ ওভারে ১ রান। প্রথম বলেই বাংলাদেশ শূন্য রানে এক উইকেট হারায়। ম্যাচ অত্যন্ত রোমাঞ্চকর হয়ে উঠলে ভারতীয় বোলারের পরবর্তী বল ওয়াইড হলে অতিরিক্ত এক রান সংগ্রহ করে বাংলাদেশ। এক রানের ভাগ্য নির্ধারিত হয়। জয় লাভ করে বাংলাদেশ। পৌঁছালো এশিয়া কাপের ফাইনালে। মুখোমুখি হবে পাকিস্তানের।
