নিজস্ব প্রতিনিধি: মালদহ উত্তর লোকসভার সদস্য সংসদ খগেন মুর্মু আক্রান্ত হলেন। উত্তরবঙ্গের জেলা গুলোতে মেঘ ভাঙ্গা বৃষ্টির কারণে তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীর জল এলাকায় ঢুকে বন্যা পরিস্থিতির আকার নিয়েছে। ভেঙেছে ব্রিজ, ধস নেমেছে পার্বত্য এলাকার রাস্তায়। যান চলাচল ব্যাহত। যোগাযোগ বিচ্ছিন্ন। এমন পরিস্থিতিতে মালদহ উত্তরের বিজেপি সাংসদ এলাকা পরিদর্শনে যান। সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ। জলপাইগুড়ির নাগরাকাটা এলাকায় পৌঁছালে, স্থানীয় মানুষজনরা বিজেপি নেতাদের দেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে তারা গাড়িতে উঠেন। কিন্তু সেই গাড়িই বিক্ষোভকারী উত্তেজিত জনতা ভাংচুর শুরু করলে আক্রান্ত হল সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শংকর ঘোষ।
এই ঘটনা নিয়ে তীব্র নিন্দা প্রকাশ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এটা পরিকল্পিত আক্রমণ। মমতা ভয় পেয়ে এটা তাদের লোককে দিয়ে করিয়াছে।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় x হ্যান্ডেলে পোস্ট করে এলাকার মানুষ জনদের শান্ত থাকার পরামর্শ দিয়েছেন। গুজবে কান দেবেন না। গতকাল থেকে সমস্ত পরিস্থিতির ওপর নজর রাখছি। প্রশাসন কাজ করছে। আমরা মানুষের সাথে ও পাশে আছি।
