Tuesday, April 7, 2026
HomeDistrictকাটোয়া ১ ব্লকে বিজয়া সম্মেলন করলো তৃণমূল কংগ্রেস।

কাটোয়া ১ ব্লকে বিজয়া সম্মেলন করলো তৃণমূল কংগ্রেস।

নিজস্ব প্রতিনিধি: কাটোয়া ১ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এদিন পূর্ব বর্ধমান জেলায় মোট আটটি ব্লক কেতুগ্রাম ১ ব্লক, কেতুগ্রাম ২ ব্লক, দাঁইহাট শহর, খন্ডঘোষ ব্লক, পূর্বস্থলী ২ব্লক, কালনা ১ব্লক , কালনা শহর ও কাটোয়া ১ব্লকে বিজয় সম্মেলন অনুষ্ঠিত হয়। কয়েকটি ব্লকে জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ উপস্থিত ছিলেন। খন্ডঘোষ ব্লকে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অপূর্ব চৌধুরী। কালনা শহর ও কালনা ১ ব্লক এবং পূর্বস্থলী ২ এই ৩টি ব্লকে মন্ত্রী স্বপন দেবনাথ উপস্থিত ছিলেন। কাটোয়া ১ নম্বর ব্লকের পঞ্চানন তলা এলাকায় বিজয়া সম্মেলনে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

রাজ্যে শাসক দল প্রত্যেকটি ব্লকে ও অঞ্চলে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলা ও বাঙালির আবেগকে উজ্জীবিত করতে সচেষ্ট হচ্ছে। এই আবেগকে কাজে লাগিয়ে প্রত্যেকটি ব্লকে তারা সংগঠন মজবুদ করার কাজে নেমে পড়েছে। বছর ঘুরলেই বিধানসভা ভোট তার আগে জনসংযোগের অন্যতম মাধ্যম এই বিজয়া সম্মেলন। তাই জোর কদমে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ব্লকে ব্লকে।

কাটোয়া ১ ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, কাটোয়া ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ণ কুমার সাঁতরা ছাড়াও ব্লক ও অঞ্চলের স্তরের নেতৃত্ববৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments