Wednesday, April 1, 2026
HomeBreaking Newsপূর্ব বর্ধমানে শুরু হল জেলা গ্রন্থগার মেলা।

পূর্ব বর্ধমানে শুরু হল জেলা গ্রন্থগার মেলা।

নিজস্ব প্রতিনিধি: পূর্ব বর্ধমান জেলার নবম বইমেলার উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে সাতগেছিয়ার স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে। মেলার শুভ সূচনা হয় সাতগেছিয়া হাট তলা থেকে পদযাত্রা ও মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে হয়।

মেলাটি চলবে ০৯ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। প্রত্যেকদিন বেলা দুপুর ১২:৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭:৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে। মেলায় নেই কোন প্রবেশ মূল্য। মেলায় প্রায় ৭৮ টি প্রকাশনী সংস্থা অংশগ্রহণ করেছে।

এই বইমেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ও মলয় ঘটক, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা ছাড়াও স্থানীয় পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিবৃন্দ। এই অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা পর্ষদ দপ্তরের অধীনে এবং পরিচালনার দায়িত্ব ছিলেন মেমারি ২ নম্বর ব্লকের গ্রন্থাগার দপ্তর।

পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মলয় ঘটকের বক্তব্যে ফুটে ওঠে, ‘বইয়ের গুরুত্ব শেষ হয়ে যায়নি। বর্তমান সময়ে ইন্টারনেটের পাশাপাশি বইয়ের গুরুত্ব ও বেড়েছে।’ রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, গত বছর অর্থাৎ ২০২৪-২৫ বর্ষে বইমেলায় অংশগ্রহণ করেছিলেন ৮০ লক্ষ মানুষ এবং বিগত বছর সাড়ে চোদ্দ কোটি টাকার বই বিক্রি হয়। বই বিক্রির সংখ্যা আনুমানিক ১০ লক্ষ।

এবার রাজ্যের বইমেলা জেলা গুলিতে শুরু হয়েছে ২৪ শে নভেম্বর, শেষ হবে মালদায় ১৫ই জানুয়ারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments