নিজস্ব প্রতিনিধি: সোমবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হওয়ার পর বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর ভক্তরা তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। সোমবার সানি দেওল, ববি দেওল এবং তার স্ত্রী তানিয়া সহ তার পরিবারের সদস্যদের হাসপাতালে আসতে দেখা গেছে। এছাড়াও, বলিউড সুপারস্টার সালমান খান, আমির খান ধর্মেন্দ্রর স্বাস্থ্যের খোঁজখবর নিতে হাসপাতালে পৌঁছেছিলেন। শাহরুখ খান, গোবিন্দ, আমিশা প্যাটেল এবং অন্যান্যরাও তার শারীরিক অবস্থার খোজ খবর নেন। গতকাল সোশ্যাল মিডিয়া জুড়ে অভিনেতার মৃত্যুর চারিদিকে ছড়িয়ে পড়লে মঙ্গলবার সকালে মেয়ে এশা দেওল ও সানি দেওল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে অভিনেতা স্থিতিশীল, সুস্থ হয়ে উঠছেন এবং পর্যবেক্ষণে আছেন। দয়া করে তার স্বাস্থ্য সম্পর্কে মিথ্যা গুজব ছড়াবেন না। সকলকে তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার এবং পরিবারের গোপনীয়তার অধিকারকে সম্মান করার জন্য অনুরোধ করছি। আজ পরিবারের সিদ্ধান্তে হসপিটাল থেকে ছাড়া নিয়ে বাড়িতেই থাকছেন অভিনেতা। বাড়িতেই তার চিকিৎসা চলছে।
ধর্মেন্দ্র তার অভিনয়ের জন্য চির স্মরনীয় হয়ে থাকবেন। ধর্মেন্দ্র অভিনীত কয়েকটি বিখ্যাত হিন্দি ছবি “আয়ে মিলান কি বেলা, ফুল অর পাথর, আয়ে দিন বাহার কে, সীতা অর গীতা, রাজা জানি, জুগনু, ইয়াদন কি বারাত, দোস্ত, শোলে, প্রতিজ্ঞা, চরস, ধরম বীরের মতো চলচ্চিত্রে তার নিখুত অভিনয় শৈলীর পরিচিত আজন্ম মানুষের মনে জায়গা করে।

