Wednesday, April 1, 2026
HomeBreaking Newsবর্ধমান শহরে পালিত হলো দুর্গা কার্নিভাল- ২০২৫

বর্ধমান শহরে পালিত হলো দুর্গা কার্নিভাল- ২০২৫

নিজস্ব প্রতিনিধি: প্রতিবছর দুর্গাপুজোর পর মহাসমারোহে কলকাতা রেড রোডে পালিত হয় দুর্গা কার্নিভাল। এই দুর্গা কার্নিভালের প্রধান দায়িত্বে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই এই দুর্গা কার্নিভালের সূচনা করেন। তখন থেকে প্রতিবছর এই রেড রোডে ই মহা আড়ম্বরে পালিত হয় কার্নিভাল। করোনা মহামারীর পরবর্তী সময়ে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন প্রত্যেকটি জেলার প্রধান শহরে একটি করে কার্নিভাল অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে আজ বর্ধমান শহরে দুর্গা কার্নিভাল অনুষ্ঠিত হলো। কার্নিভালের মূল মঞ্চ বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটে হলেও এই অনুষ্ঠানে পরিধি বর্ধমান পুলিশ লাইন থেকে বর্ধমান রাজ কলেজ মোড়। বর্ধমান শহরে মোট ২৮ টি পূজো কমিটিকে নিয়ে কার্নিভাল অনুষ্ঠিত হলো। ৩১ শে জুলাই নেতাজি ইনডোর স্টেডিয়ামে মিটিং করে কলকাতার প্রধান কার্নিভালের পাশাপাশি বিভিন্ন জেলার কার্নিভালের দিনক্ষণ স্থির করেন। সারাদিন বৃষ্টিপাত হওয়ায় উদ্যোক্তারা এই অনুষ্ঠান দু ঘন্টা পিছাতে বাধ্য হন।


কার্নিভালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক আয়েশা রানী এ., পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ, কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী, বর্ধমান পূর্ব লোকসভার সদস্য শর্মিলা সরকার, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, প্রাক্তন সভাধিপতি দেবু টুডু, জেলা পরিষদের মেন্টর শেখ ইসমাইল এছাড়াও জেলার বিধায়কগণ ও অন্যান্য প্রশাসনিক আধিকারিক গণ। প্রধান অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন বাংলা সিনেমা জগতের খ্যাতনামা অভিনেতা অভিনেত্রী অঙ্কুশ হাজরা ও কৌশানি মুখার্জি।

বর্ধমান শহরের কার্নিভাল দেখুন:


বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের সাজ সজ্জা, আলোকসজ্জা, থিম সজ্জার মধ্য দিয়ে এক একটি দুর্গাপুজো কমিটি কার্জন গেটের মূল মঞ্চের সামনে দিয়ে নৃত্য ও থিমের প্রতিফলন করে পেরিয়ে যান।  কার্নিভাল দেখতে রাস্তার ধারে হাজারো হাজারো মানুষের সমাগম ঘটে। এই অনুষ্ঠান সফল করতে প্রশাসন কঠোর হাতে যান নিয়ন্ত্রণ করেন। প্রত্যেকের দেখার সুবন্দোবস্ত করে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments