নিজস্ব প্রতিনিধি: শারদীয়া দুর্গোৎসবের কার্নিভাল উপলক্ষ্যে বিগত কয়েক বছর থেকে কলকাতার দুর্গা প্রতিমা বিসর্জনের কার্নিভালের আদলে বর্ধমান ও রাজ্যের বিভিন্ন শহরে কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে। কার্নিভালের দায়িত্ব থাকছে জেলা প্রশাসন ও স্থানীয় পৌরসভার। জেলা জুড়ে কার্নিভাল শেষ হওয়ার পর রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি তে প্রধান কার্নিভাল পালিত হয় কলকাতায়। কার্নিভাল দেখতে প্রচুর মানুষের সমাগম ঘটে। ভিড় নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে দেখা যায় জেলা প্রশাসনকে। বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটে মূল মঞ্চ। পুলিশ লাইন থেকে পাঞ্জাবি পাড়া পেট্রোল পাম্প পর্যন্ত কার্নিভালের থিম প্রদর্শনের স্থান। কার্নিভাল উপলক্ষ্যে আজ দুপুর ৩ তে থেকে চার চাকা এবং দুই চাকার যান চলাচলের নিয়ন্ত্রণের উপর নির্ঘণ্ট জারি করা হলো। এই নির্ঘণ্ট জারি থাকবে কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত।
