Tuesday, April 7, 2026
HomeBreaking Newsপূর্ব বর্ধমান জেলায় ফেডারেশনের প্রথম জেলা সম্মেলন।

পূর্ব বর্ধমান জেলায় ফেডারেশনের প্রথম জেলা সম্মেলন।

নিজস্ব প্রতিনিধি: পূর্ব বর্ধমান জেলার সংস্কৃত লোকমঞ্চে অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রথম জেলা সম্মেলন। এদিনের অনুষ্ঠান শুরু বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রা শুরু হয় বর্ধমান শহরের উৎসব ময়দান থেকে সংস্কৃতি লোকমঞ্চ পর্যন্ত। মিছিল করে সংস্কৃতি লোকমঞ্চে উপস্থিত হয়ে, সেখানেই সভা অনুষ্ঠিত হয়।এদিনের সভায় বিপুল লোকসমাগম লক্ষ্য করা যায়।

এই সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়ন ফেডারেশনের রাজ্য সভাপতি প্রতাপ নায়েক, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার ছাড়াও ফেডারেশনের জেলা ও আঞ্চলিক স্তরের সমস্ত নেতৃত্ববৃন্দ।

বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বক্তব্য রাখতে গিয়ে উস্মা প্রকাশ করে বলেন কিছু কর্মচারী অফিসে ফেডারেশন করে। কিন্তু এলাকায় তৃণমূল কংগ্রেসটা করে না। আবার কিছুজন এমনও আছে এলাকায় তৃণমূল করে কিন্তু অফিসে তৃণমূল কংগ্রেস বলতে ভয় পায়। পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, কর্মচারীরা দপ্তরে নিজেদের কাজ কম করে। কর্মচারী নেতারা শুধু ট্রান্সফার পোস্টিং নিয়ে ব্যস্ত থাকে।

ফেডারেশনের রাজ্য সভাপতি প্রতাপ নায়েকের বক্তব্য: Source: Pratap Nayek Facebook Page.

ফেডারেশনের রাজ্যের সভাপতি প্রতাপ নায়েক গতকালই পূর্ব বর্ধমান জেলায় এসেছেন। জেলা, রাজ্য ও আঞ্চলিক স্তরের সমস্ত প্রতিনিধিদের নিয়ে বর্ধমান ভবনে একটি ঘরোয়া মিটিং করেন। সেই মিটিংয়ে আগামী দিন ফেডারেশনের কাজকর্মের রূপরেখা তৈরি করতে ও বিগত দিনের কাজের খোঁজখবর নিতে দেখা যায়। সংস্কৃত লোকমঞ্চে বক্তব্যের শুরুতেই গতকালের বর্ধমান ভবনের মিটিং সম্পর্কে আক্ষেপ প্রকাশ করেন। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে তীব্র সমালোচনা করেন। বলেন, কেন্দ্রীয় সরকার আমাদের বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ করে দিচ্ছে। এর বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে। আমাদের সকলকে একত্রিত হয়ে লড়াই করতে হবে।

পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, এই সংগঠনটিকে জোরদার করতে হবে। একশ্রেণীর জেলা স্তরের আধিকারিক ফেডারেশন করা সত্ত্বেও দলকে সেই ভাবে সাহায্য করে না। দলগতভাবে আমরা ফেডারেশনের সাথে আছি। তাদের সংগঠন যাতে শক্তিশালী হয় সেদিকে সচেষ্ট হতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments