নিজস্ব প্রতিনিধি: বাঙালি শ্রেষ্ঠ খেলা ফুটবল। ১৯ শতকে ইংল্যান্ডে এই খেলা প্রথম দেখা যায়। বিশ্বব্যাপী ফুটবল খেলার জনপ্রিয়তা আছে। এই খেলা খেলোয়াড়দের মধ্যে ঐক্য, দলগত প্রচেষ্টা ও প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলে। এই খেলার দীর্ঘ ইতিহাস রয়েছে। বিভিন্ন উন্নয়নশীল দেশের মতোই পশ্চিমবঙ্গের আনাচে কানাচে এই ফুটবল খেলা দেখা যায়। তেমনই পূর্ব বর্ধমান জেলার সরাইটিকর অঞ্চলের বড়ার পাড়ে দুদিন ব্যাপী খেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বর্ধমান ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য, যুব তৃণমূলের সভাপতি মানব রায়, শ্রমিক সংগঠনের সভাপতি রানা ভট্টাচার্য, সরাইটিকর অঞ্চল তৃণমূলের সভাপতি বাবু হাজরা, সরাইটিকর গ্রামের যুব নেতা শেখ হাফিজ ছাড়াও অনেক নেতৃত্ব।
যদিও এই খেলাটি হয়, এই এলাকার জনপ্রিয় ক্লাব সিধু কানু ক্লাবের উদ্যোগে। পাশাপাশি গরিব দুস্থ মানুষদের জন্য বস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
