নিজস্ব প্রতিনিধি: গোয়া এফসি বনাম আল নাসর এফসি এর দুটি গ্রুপ স্টেজের ম্যাচে প্রথম ম্যাচেই পরাজয় ঘটলো গোয়া এফসি। রোনাল্ডো ইন আল নাসিরকে আটকাতে পারলো না ভারতীয় এই ফুটবল ক্লাব। খেলার পূর্ণ সময় অতিবাহিত হওয়ার পর খেলার ফলাফল ২:১ । এই ম্যাচের প্রথমার্ধে তিনটি গোল হয়। তিনটির মধ্যে দুটি আল নাসরের পক্ষ থেকে গোল করেন গাব্রিয়েল ১০ মিনিটে ও কামারা ২৭ মিনিটের মধ্যে দ্বিতীয় গোলটি করে ফেলেন। পরপর দুটি গোল হওয়ায় গোয়া এফসি প্রচন্ড চাপে পড়ে যাই। ৪১ মিনিটের মাথায় ফার্নান্ডেজ গোয়া এফসি এর পক্ষ থেকে একটি গোল করলে কিছুটা চাপ কমে গোয়া এফসির পক্ষে। এই ম্যাচে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা লক্ষ্য করা যায়। গোটা মাঠ জুড়েই রোনাল্ডো হীন আল নাসর দলের দাপট অব্যাহত। ম্যাচের ৯০ মিনিট অতিক্রান্ত হওয়ার পর অতিরিক্ত সময়ের দু মিনিটের মাথায় গোয়া এফসি র তারকা ফুটবলার টিমোর কে রেফারি লাল কার্ড দেখান।
