গত রাতে মেঘ ভাঙ্গা বৃষ্টির কারণে কলকাতা কার্যত জলে ডুবে। জনজীবন বিপর্যস্ত। অঘোষিত ছুটি, প্রশাসনের তরফে ওয়েদার এলার্ট জারি করা হয়েছে। মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দুদিন ২৪. ০৯. ২০২৫ থেকে ২৫. ০৯. ২০২৫ পযন্ত সমস্ত সরকারি প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছেন। ২৬ শে সেপ্টেম্বর থেকে পূজার ছুটি পড়তো। কিন্তু ওয়েদার এলার্ট জারি হওয়ায় আজ থেকে কার্যত ছুটি পরে গেলো।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু x হ্যান্ডেলে বলেন, যে এক অভূতপূর্ব দুর্যোগের পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজ্যে। মাননীয়া মুখ্যমন্ত্রীর উপদেশে এই দুর্যোগে ছাত্রছাত্রীদের স্বস্তি দিতে এবং দুর্ঘটনা থেকে রক্ষা করতে আগামী কাল এবং পরশু, অর্থাৎ ২৪ এবং ২৫ সেপ্টেম্বর রাজ্যের সমস্ত বিদ্যালয় ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই দুর্যোগের সময় সমস্ত শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের অনুরোধ রইল তাঁরা বাড়ি থেকেই যেন নিত্যপ্রয়োজনীয় কাজ কর্মগুলি করেন। ২৬ সেপ্টেম্বর থেকে যেহেতু সরকারীভাবে পুজোর ছুটি পড়ছে, তাই কার্যত কাল থেকেই দুর্গাপুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে।
