নিজস্ব প্রতিনিধি: সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় একদিনের ক্রিকেট অনুষ্ঠিত হলো। অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিং করে সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪৬.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৩৬ রান করে। ভারতের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি হর্ষিত রানা ৪ টি উইকেট নেয়। ওয়াশিংটন সুন্দর ২ টি উইকেট এবং বাকিরা একটি করেও উইকেট সংগ্রহ করে।
জবাবে ভারত ব্যাট করতে নেমে ১ উইকেটের বিনিময়ে ২৩৭ রান তোলে। ভারত অধিনায়ক শুভমন গিল ২৪ রানে আউট হলেও রোহিত-কোহলি জুটি ভারতকে সাফল্যের মুখ দেখায়। এই ম্যাচ জেতার মধ্যে দিয়ে ভারতকে হোয়াইট ওয়াস থেকে রক্ষা করে। সিরিজের ফলাফল ২-১ । প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ অস্ট্রেলিয়া নিজের পকেটে পুরে নেয়।
যদিও ভারত তিনটির মধ্যে দুটি ম্যাচে হেরে পিছিয়ে ছিল। সিরিজ জয়ের স্বপ্নভঙ্গ আগেই হয়েছে। এটা ভারতের সম্মান বাঁচানোর লড়াই ছিল। ২৯ শে অক্টোবর থেকে শুরু হচ্ছে t20 সিরিজ। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে মোট ৫ টি t20 ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে।
