নিজস্ব প্রতিনিধি: আজ বর্ধমান শহরের আলমগঞ্জ এলাকার একটি হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে চিকেন বিরিয়ানির ব্যবস্থা করা হয়। এই স্কুলটি শহর দুই চক্রের অধীনে মুন্সি প্রেমচাঁদ ফ্রী প্রাইমারি স্কুল। এই স্কুলের মোট ছাত্র ১৫১ জন তার মধ্যে ১৪১ জন মধ্যাহ্নভোজনের খাবার সংগ্রহ করেন।
স্কুলের প্রধান শিক্ষক মুন্না শর্মা জানান আমরা অনেকদিন পর চিকেন বিরিয়ানি বাচ্চাদের মুখে তুলে দিয়ে সক্ষম হয়েছে। স্কুলের খাবারে কেন্দ্রীও বরাদ্দ না বাড়ালে, বাচ্চাদের মুখে সঠিক খাবার তুলে দেওয়া খুব কঠিন হয়ে পড়ছে। আজকের বিরিয়ানি খাওয়াতে পেরে প্রত্যেকে খুশি ও আনন্দিত।
প্রাইমারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এখানে কোন জাত ধর্ম লক্ষ্য করা যায় না। এখানে হিন্দু মুসলিম শিখ, সাই সকলে একত্রিত হয়ে শিক্ষা অর্জন করে। একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করে। কোন জাত-ধর্ম লক্ষ্য করা যায় না। চিকেন বিরিয়ানি খাওয়ানো নিয়ে না কোন মন্তব্য আছে না কোন সমালোচনা, নিন্দা। কিন্তু যেখানে ধর্মের শিক্ষা দেওয়া হয়, সেখানেই ঘটে গেল এই নিন্দনীয় ঘটনা। একজন গরিব অসহায় প্যাটিস বিক্রেতার প্যাটিস ফেলে দেওয়া হলো। আর কতদিন ভারতবর্ষ, এই ধর্মের অন্ধ বেড়াজাল এর মধ্যে আটকে থাকবে। ধর্ম নিয়ে রাজনীতি কবে বন্ধ হবে। কবে শিক্ষিত হবে এই সমাজ, রাজ্য, দেশ। সমাজ শিক্ষিত হলে এগিয়ে যাবে এই ভারত বর্ষ। গড়ে উঠবে উন্নততর ভারত।
